৪ জুন ২০২৬ - ১৩:৩৮
ইসরায়েলকে সমর্থন বন্ধ করলেই দ্রুত শান্তি প্রতিষ্ঠা সম্ভব

মার্কিন কংগ্রেসের এক রিপাবলিকান সদস্য ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তার সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন যদি এই সহায়তা বন্ধ করে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।



তিনি এমন এক সময় এ বক্তব্য দেন, যখন বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর মধ্যে মতবিরোধ ও বাকবিতণ্ডা দেখা দিয়েছে।

এসব প্রতিবেদনের প্রসঙ্গে থমাস ম্যাসি লিখেছেন, “এসবই শুধু কথার কথা।” তিনি বলেন, “মাত্র এক মাসের জন্য ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা বন্ধ করে দিন, দেখবেন তারা তাদের প্রতিবেশী দেশগুলোর ওপর বোমাবর্ষণ বন্ধ করে দেবে।”

ম্যাসি আরও দাবি করেন,এমন পদক্ষেপ নেওয়া হলে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিকভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে। তার মতে, এর ফলে হরমুজ প্রণালিও উন্মুক্ত থাকবে এবং যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় দুই ডলার পর্যন্ত কমে যেতে পারে। মার্কিন এই আইনপ্রণেতা আরও বলেন, “ইসরায়েলই মার্কিন করদাতাদের অর্থ থেকে সবচেয়ে বেশি সহায়তা পাওয়া দেশ।

Tags

Your Comment

You are replying to: .
captcha